
স্টাফ রিপোর্টার:-
সাপ্তাহিক ফেনীর শক্তি পত্রিকা পরিবারের উদ্যোগে এক আনন্দঘন মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দিনব্যাপী এ আয়োজনটি পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সদস্য, প্রতিনিধি ও পাঠক ফোরামের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
দুপুর ১২টায় মিলন মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুরুতেই পত্রিকার সৌদি আরব প্রতিনিধি মোঃ আব্দুল খালেককে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত সকলে তাকে অভিনন্দন জানান এবং প্রবাসে থেকেও পত্রিকার সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
দুপুর ১টায় আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন অতিথিরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে খাবার গ্রহণের মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়। বিকেলে চায়ের আড্ডায় পত্রিকার ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকতার মানোন্নয়ন, পাঠক সম্পৃক্ততা বৃদ্ধি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা গঠনমূলক মতামত প্রদান করেন।
উক্ত মিলন মেলায় উপস্থিত ছিলেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ ফরিদ রতন, বার্তা সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া, স্টাফ রিপোর্টার ওসমান ফারুক ভূঁইয়া, সৌদি আরব প্রতিনিধি মোঃ আব্দুল খালেক এবং পাঠক ফোরামের সদস্য-জোসনা আক্তার-১, জোসনা আক্তার, রুবীনা আক্তার ও লিপি আক্তারসহ আরও অনেকে।
সার্বিকভাবে মিলন মেলাটি পত্রিকা পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে মত প্রকাশ করেন।