1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে রিক্রুটমেন্ট ক্যাম্পেইন ট্রেনিং প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত ফেনীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত সোনাগাজীতে নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা

সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সোনাগাজী প্রতিনিধি :-

সোনাগাজী উপজেলা-এর অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চরলক্ষ্মীগঞ্জ দশানি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং ভার্ড কামাল চক্ষু হাসপাতাল, কুমিল্লার সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চরলক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এ শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনাগাজী উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা।
সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ মুনির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ঠিকাদার ফজলুল হক বাবলু, সাবেক ছাত্রনেতা মেজবাহ উদ্দিন, ১নং চরমজলিশপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হাই আনোয়ারী, ইউনিয়ন সেক্রেটারি কাজী আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবক মুহাম্মদ ইমাম হোসাইন, শিক্ষানুরাগী আব্দুল হাই এবং ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম।

চক্ষু শিবিরে প্রায় ৩০০ অসহায় ও দুস্থ রোগীর চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে ছানি অপারেশনের জন্য ৩৮ জন রোগীকে বাছাই করে কুমিল্লা-তে অবস্থিত ভার্ড কামাল চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চরলক্ষ্মীগঞ্জ দশানি সমাজ কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট