1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা সাপ্তাহিক ভোরের ফেনী ডিক্লারেশন লাভ ফেনী দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা ও দোয়া সোনাগাজীতে ৫ হাজার ৬শ প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনা বিতরণ

সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সোনাগাজী প্রতিনিধি :-

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে গণ সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শনিবার সকালে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. নূর উল্ল্যাহ এর সভাপতিত্বে ও ফেনী জেলা স্কাউটস এর সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেল উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রফেসর নিতাই চরণ ভৌমিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন।

বিতর্ক উৎসবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ আবদুল হান্নান , সদস্য রহিম উল্যাহ চৌধুরী।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগীতাচ শেষে বিজয়ী দল সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ দল আল হেলাল একাডেমী সোনাগাজীর শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট