1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে রিক্রুটমেন্ট ক্যাম্পেইন ট্রেনিং প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত ফেনীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত সোনাগাজীতে নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা

উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি :-

উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সাংবাদিক ইউনিয়ন ফেনীর ২০২৬ -২০২৯ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে সিদ্দিক আল মামুন এবং সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ফরায়েজী নির্বাচিত হয়েছেন।

​শনিবার (২৫ এপ্রিল) শহরের রাজাঝির দিঘির পাড়স্থ ইউনিয়ন কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচন কমিশন প্রধান মুহাম্মাদ মুনির উদ্দিন।

সভাপতি পদে সিদ্দিক আল মামুন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবদুল্লাহকে পরাজিত করেন। সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ফরায়েজী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কনক চন্দ্র বনিক ও মিজানুর রহমান।

​কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন— সহ-সভাপতি পদে মো. ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন মালদার, কোষাধ্যক্ষ পদে মুহাইমিন উদ্দিন সাইমুন, সাংগঠনিক সম্পাদক পদে নুর হোসেন এবং প্রচার সম্পাদক পদে মোহাম্মদ হারুন, কার্যনির্বাহী সদস্য পদে মোঃ শহীদুল ইসলাম (শাহ শহীদ), তানজিদ উদ্দিন শুভ।

এর আগে সকালে শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সহ-সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিন। সভার উদ্বোধক ছিলেন বিএফইউজে মহাসচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) দপ্তর সম্পাদক আবু বকর, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন খাঁন নয়ন, ফেনী জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন ফেনী জেলার সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া,হেফাজত ইসলাম ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোওলানা ওমর ফারুক,ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শেখ ফরিদ উদ্দিন আক্তার, খেলাফত মজলিস জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদ আজিজ উল্লাহ আহমেদী সহ সংগঠনের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট