
শহর প্রতিনিধি:-
সাপ্তাহিক ভোরের ফেনী পত্রিকা আনুষ্ঠানিকভাবে ডিক্লারেশন লাভ করেছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক এ ডিক্লারেশন প্রদান করেন।
ডিক্লারেশন প্রদানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) ফাতেমা আক্তার এবং সহকারী কমিশনার (জুডিশিয়াল মুন্সিখানা শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) চয়ন বড়ুয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক উন্মোচন পত্রিকার সম্পাদক,রফিকুল ইসলাম এবং এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট মিন্টু,সাংবাদিক আব্দুল আল মামুন, ও সাংবাদিক আবু দারদা,
ভোরের ফেনী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন আলাউদ্দিন, যিনি দৈনিক আমার কাগজের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
গণমানুষের আস্থায়, এই স্লোগানকে ধারণ করে সাপ্তাহিক ভোরের ফেনী, পত্রিকার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।