1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমেরিকার প্রেসিডেন্ট শিক্ষা এওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা  সোনাগাজীতে জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন ফেনীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মনিরা হক সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত ফেনীতে রিক্রুটমেন্ট ক্যাম্পেইন ট্রেনিং প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত ফেনীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত সোনাগাজীতে নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি

এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি  :
তৃণমূল সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবু আবিদ।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে আসা এসএসপির জেলা কমিটির প্রতিনিধি সাংবাদিকদের ভোটে কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। প্রতিটি জেলা কমিটি থেকে দুই থেকে তিনজন প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করেন।
নবনির্বাচিত সভাপতি গোলাম ফারুক মজনু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা অঙ্গনে সক্রিয় রয়েছেন। তিনি দৈনিক বিপ্লবী জনতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ বর্তমানে মোহনা টিভির চিফ এডিটর (প্ল্যানিং, অনলাইন ও কারেন্ট অ্যাফেয়ার্স) হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের পেশাগত অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের স্বার্থরক্ষায় নতুন নেতৃত্ব আরও সক্রিয় ভূমিকা রাখবে।
এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. নেছার উদ্দিন, মো. ফজলে নেওয়াজ ও মো. আনোয়ারুজ্জামান আজাদ। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট হাসান আলম সুমন ও মো. হাবিবুর রহমান।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুল ইসলাম, মো. মিরাজ হোসেন ও মো. শহিদুল ইসলাম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শুভঙ্কর সেন শুভ, দপ্তর সম্পাদক মীম আক্তার এবং আন্তর্জাতিক সম্পাদক আব্দুল মান্নান।
এছাড়া সমাজকল্যাণ সম্পাদক পদে মো. জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নিপা আক্তার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আর কে রিপন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এনায়েত হোসেন খান রিমন, শরিফুল ইসলাম, মোকাম্মেল হোসেন চৌধুরী, রঞ্জন লোদ রাজু, সুমা রানী কর্মকার ও মো. ফারুক হোসেন বাপ্পি।
নির্বাচনে বিজয়ের পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সদস্য, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, তৃণমূল সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় এসএসপি আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট