
বিশেষ প্রতিনিধি :-
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী নিজপানুয়া খন্দকার বাড়ীর গর্বিত সন্তান, শিক্ষক, সাংবাদিক, উপস্থাপক ও নিউইয়র্ক কমিউনিটি একটিভিস্ট প্রফেসর সৈয়দ আজাদ ও জোবায়দা জেসমিন সোহেলির ছোট মেয়ে সৈয়দা নুসরাত নিউইয়র্কের নলেজ এন্ড পাওয়ার একাডেমি স্কুলে ২০২৬ শিক্ষা বর্ষে অষ্টম গ্রেডে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তি স্বরুপ ভেলেডিকটোরিয়া এবং সার্বিক সকল কার্যক্রমে অংশগ্রহণে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট , সিভিক এমবেসেডর, সিনেট সহ মোট ৭টি এওয়ার্ড অর্জনকরেছেন।
নুসরাতের এই সাফল্যে নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেছেন।
ভবিষ্যত পরিকল্পনা ও স্বপ্নের কথা জানতে চাইলে সৈয়দা নুসরাত বলেন , আমি ভবিষ্যতে একজন আইনজীবী হয়ে দেশ এবং প্রবাসের অবহেলিত মানুষের সেবা করতে চাই।শুধু নিজের ভাগ্য পরিবর্তন নয় , সমাজ ও রাষ্ট্রের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য।

তাঁর এই অদম্য পথচলা শুধু তাঁর নিজের পরিবারের জন্যই নয়, বরং গোটা রাষ্ট্রের তরুণ প্রজন্মের জন্য এক বিরাট অনুপ্রেরণা। তাঁর মতো মেধাবীরাই আমাদের দেশেরভবিষ্যৎ।
সৈয়দ আজাদ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আমার দুই মেয়ে বড় মেয়ে সৈয়দা নূর ই জান্নাত ও আল্লার দেয়া অসাধারণ মেধাবী এবং সেও অনেক এওয়ার্ড অর্জন করেছে তার অনুপ্রেরণায় আমার ছোট মেয়ের এই অর্জন।
আমি আমার দুই সন্তানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছি, যাতে তারা মানবিক গুণাবলি অর্জন করে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে।