1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত সোনাগাজীতে নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা সাপ্তাহিক ভোরের ফেনী ডিক্লারেশন লাভ

ফেনীতে পাঁচ শতাধিক হাফেজে কুরআনের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি :-

ফেনী জেলা হিফজ মাদরাসা পরিষদের উদ্যোগে হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অন্তত পাঁচ শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা দেওয়া হয়। কুরআনের খেদমতে নিজেদের জীবন উৎসর্গকারী এসব শিক্ষার্থীর জন্য ছিল সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক বৃত্তি। পুরো মিলনায়তনজুড়ে ছিল ধর্মীয় আবহ, কুরআনপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, আলেম-ওলামা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে হাফেজদের অভিনন্দন জানান।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, হিফজে কুরআন শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য গর্বের বিষয়। কুরআনের হাফেজরা জাতির নৈতিক ও আদর্শিক ভিত শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বক্তারা আরও বলেন, “কুরআনের পাখিদের নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এই সংবর্ধনা নতুন প্রজন্মকে কুরআন শিক্ষায় আরও উৎসাহিত করবে।” তারা হাফেজদের কুরআনের আদর্শ বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কুরআনের আলোয় সমাজ গড়ে তোলার প্রার্থনা করা হয়। আয়োজকরা জানান, আগামীতেও ফেনী জেলা হিফজ মাদরাসা পরিষদ কুরআন শিক্ষার্থীদের সম্মান ও সহযোগিতায় ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট