1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত সোনাগাজীতে নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা সাপ্তাহিক ভোরের ফেনী ডিক্লারেশন লাভ

ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি:-

জুলাই সনদের ভিত্তিতে গণভোট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের লক্ষে লেভেল প্লেয়িং ফ্লিড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার ও বিচার চলাকালীন সময় তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার ১৪ নভেম্বর বাদে আসর ফেনী জহিরিয়া মসজিদের সামনে ৫ দফা দাবি আদায়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী একরামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আন্দোলনের উপদেষ্টা মাওলানা মীর আহমেদ মিরু, জেলা জয়েন্ট সেক্রেটারি কে এম বেলাল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ফরহাদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী, জেলা দায়িত্বশীল আব্দুল মান্নান, আব্দুল হালিম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক , জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী জেলা ছাত্র আন্দোলনের সভাপতি আলী আহমদ ফোরকান সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল গন।
সমাবেশ শেষে ফেনী জহিরিয়া মসজিদ প্রাঙ্গন থেকে ৫ দফা দাবি আদায়ে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
৫ দফা দাবি মেনে গণভোট না দিলে লাগাতার কঠোর আন্দোলনের ঘোষনা দেন বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট