1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত সোনাগাজীতে নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা সাপ্তাহিক ভোরের ফেনী ডিক্লারেশন লাভ

শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:-
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। মাত্র ২ উইকেটের রুদ্ধশ্বাস এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল লাল-সবুজের দল। শুক্রবার (৩ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই উত্তেজনার আবহ তৈরি হয়।
টসে জিতে বাংলাদেশ অধিনায়ক জাকের আলী প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৪৭ রান। রশিদ খান ও মোহাম্মদ নাবির চেষ্টা সত্ত্বেও শরীফুল ইসলামসহ বাংলাদেশের বোলাররা রান চেপে রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ২৪ রানে হারায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। তবে মাঝের ওভারে জাকের আলী ও শামীম হোসেনের জুটি দলকে লড়াইয়ে ফেরায়। ম্যাচের শেষ দিকে নুরুল হাসান দায়িত্বশীল ইনিংস খেলে জয়ের ভিত্তি গড়ে দেন।
শেষ মুহূর্তের নায়ক শরীফুল ইসলাম। দশ নম্বরে নেমে মাত্র ৬ বলে খেলেন অপরাজিত ১১ রানের ইনিংস। শেষ ওভারে তার শান্ত মাথার ব্যাটিংয়ে ১৯.১ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে বল হাতেও দারুণ ছিলেন শরীফুল—প্রথম তিন ওভারে দেন মাত্র ৯ রান এবং ডেথ ওভারে ফিরিয়ে দেন আফগান ওপেনার গুরবাজকে। সব মিলিয়ে তার অলরাউন্ড পারফরম্যান্সে উজ্জ্বল জয় পায় টাইগাররা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট