1. live@www.aposhhinshironam.com : আপোষহীন শিরোনাম : আপোষহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপোষহীন শিরোনাম :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজয় সিংহ স্কুলে শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণ

শহর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী পৌর এলাকার বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দিয়েছে খবরের কাগজ বন্ধুজন ফেনী জেলা। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর স্কুল মিলনায়তনে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খবরের কাগজ বন্ধুজন ফেনী জেলা সভাপতি আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া শিশু শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহিত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সবাই গাছ লাগিয়ে এবং গাছের চারার যত্ন নিয়ে দেশকে সবুজ বনায়নে রূপান্তর করলে সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন করা সহজ হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে গাছের উপকারিতা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মহিউদ্দিন খন্দকার, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলাম এবং বন্ধুজন ফেনী জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক নজির আহম্মদ রতন।এ সময় বন্ধুজন ফেনী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম চৌধুরী তারেক, সদস্য দিদারুল আলম, সমির উদ্দিন ও এম এ আকাশ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সদস্য সচিব বেলাল পাটোয়ারী, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, প্রথম আলো প্রতিনিধি নাজমুল হক শামীম, যুগান্তরের নুরুজ্জামান সুমন, বণিক বার্তার নুরুল্লাহ কায়সার, দীপ্ত টিভির আবদুল্লাহ আল মামুন, দৈনিক খবরের কাগজ তোফায়েল আহাম্মদ নিলয় এবং সেইফ রোড ফেনীর আহ্বায়ক মনসুর আহমদ রকিসহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা। শেষে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট