বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর পুলিশ লাইন্স, ফেনীতে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার অফিসার ও ফোর্সের কেন্দ্রীয় রাত্রিকালীন রোলকল গ্রহণ করেন।
এ সময় তিনি ফোর্সের কল্যাণ, মেসের খাবারের মান, ছুটি ও সার্বিক সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পুলিশ লাইন্স, ব্যারাক, মেস ও অফিসসমূহের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি নৈতিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা নিশ্চিত করতে সকল সদস্যকে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানান।
এই সময় আরো উপস্থিত ছিলেন মোঃ সাইদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।