ফেনী লায়ন্স ফ্যামিলির অন্যতম ক্লাব আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর উদ্যোগে অসহায়, গরীবদের মাঝে হুইলচেয়ার, শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার (২২ আগষ্ট) দুপুরে ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়ন টেন্ডল বাড়িতে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর সভাপতি লায়ন হাজী মহসিন আলী’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি-এর রিজোন চেয়ারপার্সন লায়ন মহীনুর জাহান লাবনী, লায়ন পলাশ চন্দ্র সূত্রধর, লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরী সভাপতি ও লায়ন জেলা ৩১৫ বি২ এর রিজোন চেয়ারপার্সন লায়ন প্রভাষক মোর্শেদ হোসেন, লায়ন্স ক্লাব অব ফেনী সিটির সভাপতি ও রিজোন চেয়ারপার্সন লায়ন আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, সাবেক সভাপতি লায়ন অধ্যাপক ফারুক আহমেদ, লায়ন দ্বীন মোহাম্মদ, লায়ন সৈয়দ রইসুল ইসলাম রিমন, লায়ন সাংবাদিক আতিয়ার হাওলাদার সজল, লায়ন নিজাম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন লায়ন সেন্ট্রাল ক্লাবের সদস্য লায়ন আবদুর রহিম, লায়ন আশ্রাফুল সিদ্দিকী।