1. live@www.aposhhinshironam.com : আপোষহীন শিরোনাম : আপোষহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপোষহীন শিরোনাম :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ফেনীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সভা ও পুরুষ্কার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধিঃ-

ফেনীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ আগস্ট ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা সুলতানা।

মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাসরিন আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা শিক্ষা অফিসার শফি উল্যাহ, জেলা তথ্য কর্মকর্তা আল আমিন ও ফেনী মডেল থানার ওসি তদন্ত সজল ক্লান্তি দাস। ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আইরিন আক্তার, ব্র্যাকের জেলা রিজিওনাল ম্যানেজার নিলুফা ইয়াসমিন প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত অতিথিবৃন্দ বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন। আলোচনা সভায় বক্তারা বলেন, নারীরা শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে নিজের পাঁয়ে দাঁড়ালে সমাজের অগ্রগতি ও রাষ্ট্রের উন্নয়ন দ্রুত হবে। তাই প্রতিটি নারী পুরুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সমাজ থেকে বাল্যবিবাহ বন্ধ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট