কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমজলিশপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার ওয়াহেদ হোসেন ফরিদ, সদ্য সাবেক সভাপতি হাফেজ বশর, ইউনিয়ন পরিষদের সচিব মফিজুর রহমান এবং ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য সাহাব উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত অতিথিরা।