1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত সোনাগাজীতে নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা সাপ্তাহিক ভোরের ফেনী ডিক্লারেশন লাভ

জিয়া মঞ্চ কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্টের সাথে জিয়া মঞ্চ ফেনীর নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

আজ সকাল ১০ ঘটিকায় ফেনী শহরের বেস্ট ইন রেস্টুরেন্টে জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ কাঞ্চন এর সাথে জিয়া মঞ্চ ফেনী জেলার নবনির্বাচিত কমিটির এক সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ফেনী জেলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ, সদস্য সচিব সাইফুর রহমান সাইফুল, যুগ্ম আহবায়ক রফিক আলী, যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন, সদস্য আবদুল হান্নান মিঠু, নুর মোহাম্মদ ও আবদুল্লাহ আল কাইয়ুম প্রমুখঃ

জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সালেহ আহমেদ কাঞ্চন নবনির্বাচিত কমিটির সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন- ফেনী জেলার ৬টি উপজেলা ও ৫টি পৌর শাখা কমিটি ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদেরকে দিয়ে কমিটি গঠন করতে হবে। দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিতর্কিতদেরকে কমিটিতে স্থান দেয়া যাবে না।
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের নির্দেশনা মেনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফেনী জেলার সাধারণ জনগণের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিতে হবে। সেইসাথে দলের ৩১দফা সম্পর্কে জনগনের কাছে তুলে ধরতে হবে বলে তিনি সকল নেতাকর্মীকে উদাত্ত আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট