1. live@www.aposhhinshironam.com : আপোষহীন শিরোনাম : আপোষহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপোষহীন শিরোনাম :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ

শহর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ করা হয়েছে। মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত ফেনী সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর বিকেলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। প্রধান বক্তা ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
মানবিক ফেনী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল।
মানবিক ফেনী ফাউন্ডেশনের সমন্বয়ক রশিদ আহমেদ মজুমদার এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, যুগ্ম আহবায়ক তপন চন্দ্র কর, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমন,
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, মানবিক ফেনী ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ বেলাল হোসাইন, আল ইমরান, ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দর বাংলাদেশ বিনির্মানে
মাদক ও কিশোর গ্যাং মুক্ত যুব সমাজ গড়তে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তাই খেলাধুলা চর্চা অব্যাহত রাখতে সবাই এগিয়ে আসা উচিত। জুলাই ৩৬ এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাই এই চেতনায় দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
উল্লেখ, মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্টের ১৬টি দল অংশ গ্রহণ করেছে। ফাইনাল খেলায় শহীদ মীর মুগ্ধ একাদশ ও শহীদ মোহাম্মদ সবুজ একাদশ মুখোমুখি হয়। ট্রাইবেকারে মোহাম্মদ সবুজ একাদশ চ্যাম্পিয়ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট