1. live@www.aposhhinshironam.com : আপোষহীন শিরোনাম : আপোষহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপোষহীন শিরোনাম :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ফেনীতে ভিওডি বাংলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ফেনী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

‘পথ দেখে, পথ দেখায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বাংলাদেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফেনী প্রেস ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে অতিথিরা কেক কেটে ভিওডি বাংলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এ কে এম আবদুর রহিমের সভাপতিত্বে এবং সাপ্তাহিক ফেনী সংবাদের নির্বাহী সম্পাদক মোস্তফা মুহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মফিজুর রহমান, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি শহিদুল আলম ইমরান, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি কামরুল হাসান লিটন, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শাহজালাল ভূঞা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি সমীর উদ্দিন ভূঁইয়া, এনটিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, আরটিভির জেলা প্রতিনিধি এম এ আকাশ, জাতীয়তাবাদ সাংস্কৃতিক জোট ফেনীর সদস্য সচিব সৈয়দ আবদুল্লাহ আল মামুন, আমরা জুলাই যোদ্ধা সংগঠনের ফেনী জেলা আহ্বায়ক সাঈদুল করিম, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ওমর ফারুক শুভ, দৈনিকের জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, এসএইচ খোকনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, “প্রযুক্তির মাধ্যমে ভিওডি বাংলা সামনে এগিয়ে যাবে। যখন মানুষ তাদের স্বাধীনতা ও স্বাধীনভাবে কথা বলার অধিকার হারিয়েছিল, তখনও ভিওডি বাংলা মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেছে। আমরা চাই, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকুক।”

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে সংবাদ পরিবেশনে গতি ও নির্ভুলতার পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের মূল দায়িত্ব হলো সত্য, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য তথ্য মানুষের কাছে তুলে ধরা।

জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে ভিওডি বাংলা ভবিষ্যতেও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা ভিওডি বাংলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সত্য, বস্তুনিষ্ঠ ও জনবান্ধব সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটির পথচলা আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট