1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরিঞ্চি সুফিয়া ঈদগাহ মডেল মাদ্রাসার সমাবেশ ও পুরস্কার বিতরণ দাগনভূঞায় লাইসেন্স নবায়ন না করায় ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা হারুনকে আহবায়ক ও মামুনকে সদস্য সচিব করে জিয়া মঞ্চ দাগনভূঁঞা উপজেলা কমিটি অনুমোদন জিয়া মঞ্চ ফুলগাজী দরবারপুর ইউনিয়নের আহবায়ক কমিটিতে: আহবায়ক মহিউদ্দিন ও সদস্য সচিব দিদার ফেনীতে পাঁচ শতাধিক হাফেজে কুরআনের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ফেনী ১আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ ফেনীর আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে অংশ নিলেন বিশ্ববরেণ্য ক্বারীগন মানবাধিকার কোন বিলাসিতা নয়, মানবজীবনের প্রতিদিনের অপরিহার্য উপাদান: মানবাধিকার দিবস উপলক্ষে এম.এ হাশেম রাজু সোনাগাজীতে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় জিয়া মঞ্চের দোয়া মাহফিল অনুষ্ঠিত ২৬এর নির্বাচনে আইনজীবী সমিতিতে লড়তে বিএনপির প্রার্থী ভোটাভুটিতে মনোনীত: সভাপতি নয়ন ও সাঃ সম্পাদক হাছান

পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে সরকার কাজ করছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

ঢাকা (২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি.):-

পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর রমনায় পুরাতন রমনা থানা কমপ্লেক্স ভবন চত্বরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)-এর পাঁচটি (আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা) থানা ভবনের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ডিএমপি’র আওতাধীন মোট ৫০টি থানা রয়েছে। এর মধ্যে ২৫ টি থানা নিজস্ব ভবনে ও বাকি ২৫টি থানা ভাড়া বাসায় কার্যক্রম পরিচালনা করছে। ভাড়া বাসায় স্থাপিত থানাগুলোর কর্মপরিবেশ বিশেষ করে বাসস্থান নিম্নমানের ও সংকীর্ণ জায়গায় অবস্থিত। সেজন্য দ্রুত এসব থানা নিজস্ব ভবনে স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এ প্রয়াস। তিনি বলেন, আমরা খুব শিগগিরই আরো তিনটি থানার (শাহবাগ, মুগদা ও ভাটারা) নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবো বলে আশা করছি। ডিএমপি’র ৫০টি থানার কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

একটি বিশেষ মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে। তিনি বলেন, ফ্যাসিস্টের দোসর সে মহল চেষ্টা চলাচ্ছে এ উৎসবটা যেন ভালোভাবে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত না হয়। তাদের এ চক্রান্ত কখনো সফল হবে না। উৎসবমুখর পরিবেশেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম বিপিএম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, “দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ” প্রকল্পের আওতায় উপরোল্লিখিত থানা ভবনসমূহ নির্মিত হচ্ছে। এক হাজার ৬২৪ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের মাধ্যমে ১০৭টি জরাজীর্ণ থানা ভবনে নতুন ভবন নির্মাণ করে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করা হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে জুলাই ২০২৪ হতে জুন ২০২৭ পর্যন্ত এবং বাস্তবায়নকারী সংস্থা গণপূর্ত অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট