1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত সোনাগাজীতে নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা সাপ্তাহিক ভোরের ফেনী ডিক্লারেশন লাভ

ফেনীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে আইনজীবী সমিতির মানববন্ধন 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
ফেনী প্রতিনিধি :-
ফেনীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বিচার প্রার্থী ও আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে দ্রুত ভবণ নির্মাণ কাজের জন্য তিন মাসের আল্টিমেটাম ঘোষণা করেন ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো: ফরিদ উদ্দিন খাঁন নয়ন।
সোমবার সকাল ১১টায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ ফরিদ উদ্দিন খান নয়নের সভাপতিত্বে এবং অডিটর অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান মাহমুদ, জেলা জজ কোর্টের পিপি মেজবাহ উদ্দিন খান, জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খান, অ্যাডভোকেট শফিকুর রহমান রফিক, অ্যাডভোকেট আমিনুল হক ভুট্টু, অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন মানিক, অ্যাডভোকেট নুর হোসেন, অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, অ্যাডভোকেট আবদুস সাত্তার, অ্যাডভোকেট নুরুল আবসার চৌধুরী মুকুল, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মোরশেদ, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, অ্যাডভোকেট মাসুদুর রহমান, অ্যাডভোকেট মাহমুদুল হাসান, অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ ও অ্যাডভোকেট শহীদুল আলম ইমরান।
মানববন্ধনে বক্তারা বলেন, ফেনীতে দীর্ঘদিন ধরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন না থাকায় বিচারপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সেবা পেতে বিলম্ব হচ্ছে। একেকটি আদালতে পর্যায়ক্রমে একাধিক বিচারককে বসতে হচ্ছে, যা বিচার কার্যক্রমকে ব্যাহত করছে।
তারা অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে ভবন নির্মাণের জন্য টেন্ডার দেওয়া হলেও নানা অনিয়ম ও দুর্নীতির কারণে কাজ বাস্তবায়ন হয়নি। অথচ ভবন নির্মাণের জন্য জায়গা বরাদ্দ থাকা সত্ত্বেও এখনো কাজ শুরু হয়নি।
বক্তারা আরও বলেন, দেশের অন্যান্য জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মিত হলেও ফেনী জেলা এখনো এ সুবিধা থেকে বঞ্চিত। একইভাবে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনেও ফেনী পিছিয়ে রয়েছে।
পরে জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করার কথা উল্লেখ করেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট