1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত সোনাগাজীতে নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা সাপ্তাহিক ভোরের ফেনী ডিক্লারেশন লাভ

ফেনীতে পূজামণ্ডপ পরিদর্শন কারেন এবিপার্টির চেয়ারম্যান মঞ্জু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: ৩০ সেপ্টেম্বর ২০২৫-

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ মঙ্গলবার ফেনীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত পূজারি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন; রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ধারায় নির্বাচনী রাজনীতি করতে পারলে ধর্মীয় বিভেদ কমে যাবে।
ধর্মীয় সহনশীলতা ছাড়া রাষ্ট্রের ঐক্য ও সংহতি রক্ষা করার সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ফেনীর বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মণ্ডপ পরিদর্শনে গিয়ে পূজারী, পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।
এসময় তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। এবি পার্টির অধিকার ভিত্তিক রাজনীতি সকল বিভেদ ও প্রতিহিংসার বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টির প্রয়াস বলে তিনি জানান। কোন ধর্মই হিংসা, লুটতরাজ ও বিভেদকে সমর্থন করেনা উল্লেখ করে তিনি বলেন, পরের সম্পদ হরণকারী মুসলমান ও হিন্দুর মধ‍্যে পার্থক‍্য কি? উভয়েই দোজখ বা নরকে যাবে। তিনি সনাতন ধর্মের তরুণ তরুণীদের উদ্দেশ্যে বলেন, জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে না পারলে এ পুজা আয়োজন ও উৎসব ব‍্যর্থতায় পর্যবসিত হবে।
তিনি কুমিরা শ্রী শ্রী কালি মন্দির, উত্তর খানে বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির,দক্ষিন রুহিতিয়া জয় কালীবাড়ী দুর্গা মন্দির, বাশপাডা দুর্গা মন্দির, জয়কালী মন্দির, জগন্নাথ বাড়ী কালী মন্দির, গুরুচক্র মন্দির,বারাহীপুর মজুমদার বাড়ী দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন এবিপার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, এবিপার্টি ফেনী জেলার আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকী,যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, সমাজকল্যান সম্পাদক এবি সিদ্দিক, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন,নজরুল ইসলাম সবুজ, সদর উপজেলার আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল, সোনাগাজী উপজেলা আহবায়ক রহমত উল্যাহ মিজান, সদস্য সচিব ওয়াসিউর রহমান খসরু, ফেনী পৌর আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য সচিব অধ্যাপক রিজওয়ানুল খায়ের প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট