1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত সোনাগাজীতে নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা সাপ্তাহিক ভোরের ফেনী ডিক্লারেশন লাভ

বরিশালে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:-
বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, বরিশাল জেলার উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘তরুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’-এই শ্লোগানে আয়োজিত অনুষ্ঠানে জেলার নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। প্রধান বক্তা হিসেবে ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মোকাম্মেল কবির, সাংগঠনিক সম্পাদক এইচ এম রমিজ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. এ টি এম রেজাউল ফিরোজ নাছিম, মহিলা বিষয়ক সম্পাদক, লুৎফুন নাহার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ মহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, বরিশাল জেলার সভাপতি ইঞ্জি. কাজী মনিরুল ইসলাম স্বপন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ (আবু হাওলাদার)।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সমবায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী চেতনায় বলীয়ান হয়ে কাজ করতে হবে।”

পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত থেকে মতবিনিময় সভাকে সফল করে তোলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট