1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাগাজীতে ৫ হাজার ৬শ প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনা বিতরণ ফেনীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে আইনজীবী সমিতির মানববন্ধন: ৩ মাসের আল্টিমেটাম ফেনীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে ডিসিকে আইনজীবীদের স্মারক লিপি ফেনীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে আইনজীবী সমিতির মানববন্ধন  ফেনীর শক্তি পত্রিকা পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত বিরিঞ্চি সুফিয়া ঈদগাহ মডেল মাদ্রাসার সমাবেশ ও পুরস্কার বিতরণ দাগনভূঞায় লাইসেন্স নবায়ন না করায় ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা হারুনকে আহবায়ক ও মামুনকে সদস্য সচিব করে জিয়া মঞ্চ দাগনভূঁঞা উপজেলা কমিটি অনুমোদন জিয়া মঞ্চ ফুলগাজী দরবারপুর ইউনিয়নের আহবায়ক কমিটিতে: আহবায়ক মহিউদ্দিন ও সদস্য সচিব দিদার ফেনীতে পাঁচ শতাধিক হাফেজে কুরআনের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

সোনাগাজীতে ৫ হাজার ৬শ প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :-

অসময়ে ধান উৎপাদনে উৎসাহিত করতে ফেনীর সোনাগাজী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে উপশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা সার এবং বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার মাঈন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেন, উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। কৃষি উপ সহকারী কর্মকর্তা প্রতাপ নাথ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, উপজেলা সমবায় অফিসার মোঃ হানিফ, উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আরা বেগম, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা সহকারী জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ সায়েম উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদ আলম টিপু, আশ্রাফ হোসেন পাটোয়ারী সহ অন্যান্য উপ সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন ।

উপজেলা কৃষি অফিসার জানান, এবারে আউশ প্রণোদনায় সোনাগাজী উপজেলার ২ হাজার ৬ জন কৃষকের মধ্যে প্রত্যেককে উন্নত জাতের ব্রি ধান ৯৮ জাতের ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। এবার সোনাগাজী উপজেলায় ৭ হাজার ৪ হাজার ৯শ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আউশ ধান মূলত বোরো ধান কাটার পর এবং আমন ধান রোপণের পর মাঝখানের সময়টাতে চাষ করা হয়। এই সময়টা কৃষকরা যাতে ধান চাষে উৎসাহিত হয় সে জন্য প্রতিবছরই সরকার আউশ প্রণোদনা দিয়ে আসছে।

উল্লেখ্য ১ম দিনে ২ হাজার কৃষাণ কৃষাণীর মাঝে প্রণোদনা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট