দাগনভূঁঞা উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি অনুমোদন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জিয়া মঞ্চ ফেনী জেলা শাখার অধীন দাগনভূঁঞা উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ফেনী জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা (সবুজ) ও সদস্য সচিব সাইফুর রহমান সাইফুল এর যৌথ স্বাক্ষরিত সংগঠনটির প্যাডে
এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হারুনুর রশীদ মাস্টার এবং সদস্য সচিব হয়েছেন মোস্তফা সরওয়ার মামুন।
এছাড়া কমিটিতে
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সাহাব উদ্দিন (সাবু কোং)
যুগ্ম আহ্বায়ক: রহমত উল্যাহ, নুর হোসেন
সদস্যরা হলেন:
মো. হানিফ মিয়া, মো. আবদুর রব, মো. আবদুল কুদ্দুস, মো. জেবল হক, মো. খুরশেদ আলম, মো. মীর হোসেন, আবদুল আলী, আবদুর রশিদ, সহিদ উল্যাহ, দ্বীন মোহাম্মদ, মো. সেলিম রেজা, আলমগীর হোসেন, মো. এনায়েত উল্যাহ, মো. জহির উদ্দিন, মো. নুর নবী, মো. তারেক, কুতুব উদ্দিন, হানিফ ওরফে ভোলন, সাখাওয়াত হোসেন (শাকিল), শাকের আহম্মদ, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, কাজী সাজ্জাদ হোসেন ও মো. ইমাম উদ্দিন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবনির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দের হাতে কমিটির তালিকা তুলে দেন জেলা আহবায়ক অ্যাড. শাহজালাল ভূঁঞা সবুজ ও সদস্য সচিব সাইফুর রহমান সাইফুল।
এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য রফিকুল ইসলাম, জিয়া মঞ্চ ফুলগাজী উপজেলা কমিটির আহবায়ক ও জেলা সদস্য আবদুর রউফ রানা, সদস্য সচিব ইব্রাহিম খলিল পিয়াল, সিনিয়র যুগ্ম আহবায়ক বুলেট, জিয়া মঞ্চ ফুলাগাজী উপজেলার দরবার ইউনিয়ন এর সদস্য সচিব দিদার প্রমুখঃ