1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত সোনাগাজীতে নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা সাপ্তাহিক ভোরের ফেনী ডিক্লারেশন লাভ

ফেনী ১আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রোববার বিকালে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, জিয়া মঞ্চ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর হোসেন মজুমদার, ফুলগাজী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী জেলার সদস্য অ্যাডভোকেট আরিফুল ইসলাম, অ্যাডভোকেট জাহিদ হোসেন কমল, ছাত্রদল নেতা মুনির আহমেদ প্রমুখ।
   
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে বিএনপি নেতা আবু তালেব বলেন, বেগম খালেদা জিয়া এই পর্যন্ত যত আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সবকটি আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি কখনো ভোটে পরাজিত হননি। রাজনীতিতেও তিনি আপসহীন নেত্রী হিসেবে শুধুমাত্র বাংলাদেশের জন্য নয় বিশ্ব দরবারেও স্থান করে নিয়েছেন। তিনি যেহেতু অসুস্থ সেই হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক বেগম জিয়ার পক্ষে মনোনয় পত্র সংগ্রহ করেছি। দেশের কোটি মানুষের দোয়ায় তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। শুধুমাত্র ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়াবাসী নয় সারা দেশের মানুষ বেগম জিয়া যেন সুস্থ হয়ে ফিরে আসেন সেই অপেক্ষায় রয়েছেন।

খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর।এ আসন থেকে তিনি ১৯৯১ সাল থেকে টানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট