1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিরিঞ্চি সুফিয়া ঈদগাহ মডেল মাদ্রাসার সমাবেশ ও পুরস্কার বিতরণ দাগনভূঞায় লাইসেন্স নবায়ন না করায় ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা হারুনকে আহবায়ক ও মামুনকে সদস্য সচিব করে জিয়া মঞ্চ দাগনভূঁঞা উপজেলা কমিটি অনুমোদন জিয়া মঞ্চ ফুলগাজী দরবারপুর ইউনিয়নের আহবায়ক কমিটিতে: আহবায়ক মহিউদ্দিন ও সদস্য সচিব দিদার ফেনীতে পাঁচ শতাধিক হাফেজে কুরআনের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ফেনী ১আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ ফেনীর আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে অংশ নিলেন বিশ্ববরেণ্য ক্বারীগন মানবাধিকার কোন বিলাসিতা নয়, মানবজীবনের প্রতিদিনের অপরিহার্য উপাদান: মানবাধিকার দিবস উপলক্ষে এম.এ হাশেম রাজু সোনাগাজীতে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় জিয়া মঞ্চের দোয়া মাহফিল অনুষ্ঠিত ২৬এর নির্বাচনে আইনজীবী সমিতিতে লড়তে বিএনপির প্রার্থী ভোটাভুটিতে মনোনীত: সভাপতি নয়ন ও সাঃ সম্পাদক হাছান

মানবাধিকার কোন বিলাসিতা নয়, মানবজীবনের প্রতিদিনের অপরিহার্য উপাদান: মানবাধিকার দিবস উপলক্ষে এম.এ হাশেম রাজু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে বাণী দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ও সাবেক ছাত্রনেতা এম এ হাশেম রাজু। বাণীতে তিনি বলেন, এ বছরের মানবাধিকার দিবসের বৈশ্বিক থিম “Human Rights, Our Everyday Essentials”— যা স্পষ্ট করে দেয় যে মানবাধিকার কোনো বিলাসিতা নয়; বরং মানবজীবনের প্রতিদিনের অপরিহার্য উপাদান।

তিনি বলেন,“মানবাধিকার, আমাদের প্রতিদিনের মৌলিক চাহিদা—এই স্লোগান আমাদের স্মরণ করিয়ে দেয় যে খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, ন্যায়বিচার ও মর্যাদাপূর্ণ জীবনযাপন শুধু অধিকার নয়; জন্মগত মানবিক দাবি। এই দাবি বাস্তবায়ন করা রাষ্ট্র, সমাজ ও প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব।” এম এ হাশেম রাজু বলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশ চ্যাপ্টার মনে করে— মানবাধিকার মানে শুধুই সুরক্ষা নয়; এটি সমতা, মর্যাদা, সুযোগ এবং গণতান্ত্রিক অংশগ্রহণের নিশ্চয়তা।


তিনি আরও বলেন, “একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়তে মানবাধিকারকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। মানবাধিকার রক্ষা তখনই সম্ভব, যখন আমরা প্রত্যেকে নিজের দায়িত্ববোধ থেকে এগিয়ে আসবো এবং অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবো।” দিবসটি উপলক্ষে তিনি দেশবাসীসহ বৈশ্বিক সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানান এবং মানবাধিকার চর্চা জোরদার করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট