1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত সোনাগাজীতে নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা সাপ্তাহিক ভোরের ফেনী ডিক্লারেশন লাভ

২৬এর নির্বাচনে আইনজীবী সমিতিতে লড়তে বিএনপির প্রার্থী ভোটাভুটিতে মনোনীত: সভাপতি নয়ন ও সাঃ সম্পাদক হাছান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

২৬এর নির্বাচনে আইনজীবী সমিতিতে লড়তে বিএনপির প্রার্থী ভোটাভুটিতে মনোনীত: সভাপতি নয়ন ও সাঃ সম্পাদক হাছান

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬ আগামী জানুয়ারী মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেলক্ষ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী জেলা শাখা ইলেক্টোরাল নির্বাচনের মাধ্যমে সংগঠনের পুর্ণপ্যানেল ঘোষনা করেন। এতে সভাপতি পদে ৬৩ভোট পেয়ে নির্বাচিত হন ফোরামের বর্তমান সভাপতি অ্যাডভোকেট মোঃ ফরিদ উদ্দিন খাঁন নয়ন ও সাধারণ সম্পাদক পদে ৬০ভোট পেয়ে নির্বাচিত হন অ্যাডভোকেট হাসান মাহমুদ (২)। আগামী বছর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপি সমর্থিত প্রার্থীগণ। বাকি ১৩টি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ১৩ সদস্যকে সেলেক্ট করেন সংগঠন ।

অদ্য ৩০/১১/২৫ইং তারিখ বিকেল ৫টায় উক্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। আজ ফেনী জেলা জজ কোর্ট সংলগ্ন আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তি পূর্ণ ও সুষ্ঠু মনোরম পরিবেশে ফোরামের ইলেক্টোরাল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর মোশারফ হোসেন মানিক, বারের সভাপতি জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খাঁন, ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল করিম মজুমদার।

জানাযায় প্রতি বছরের মত আগামী ২৬ সালের ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ মোট ১৫টি পদে বিএনপির পক্ষে প্রতিদ্বন্দিতা করার জন্য ফোরামের একাধিক পদে প্রার্থীদের ক্ষেত্রে ফোরামের সদস্যদের ভোটাভুটির মাধ্যমে ইলেক্ট্রোরাল ভোট অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বিএনপি সমর্থিত পূর্ণপ্যানেলের নাম প্রস্তুত ও ঘোষণা করা হয়। সকাল ১০টা-বিকেল ৪টা পর্যন্ত ফোরামের ১৩১ জন ভোটারের মধ্যে ১১৭টি ভোট কাউন্ট করা হয়। উক্ত ভোটাভোটের মাধ্যমে অ্যাডভোকেট মোঃ ফরিদ উদ্দিন খাঁন নয়ন ও অ্যাডভোকেট হাসান মাহমুদ সহ মোট ১৫ সদস্যের একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পূর্ণ প্যানেল প্রস্তুত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করেছেন- শেখ মোঃ বাহার উল্যাহ (২), তিনি ২২ ভোট ও অ্যাড. মোঃ গোলাম কিবরিয়া ভূঁঞা একই পদে ৩২ ভোট পেয়ে অ্যাড. মোঃ ফরিদ উদ্দিন খাঁন নয়ন এর সাথে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ জিয়া উদ্দিন (দুলাল) ৫৭ ভোট পেয়ে অ্যাডভোকেট হাসান মাহমুদ (২) এর সাথে মাত্র ৩টি ভোটে পরাজিত হয়েছেন। গণতান্ত্রিক সৌন্দর্য রক্ষায় প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্য প্রার্থীরা ফলাফল ঘোষণা হওয়া মাত্রই নির্বাচিতদের কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট