1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত সোনাগাজীতে নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা সাপ্তাহিক ভোরের ফেনী ডিক্লারেশন লাভ

নবনিযুক্ত ডিসি ফেনীর সাথে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, ফেনীর সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

নবনিযুক্ত ডিসি ফেনীর সাথে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, ফেনীর সৌজন্য সাক্ষাৎ

আজ ০৪/১১/২৫ইং তারিখ দুপুর ২টায়, নবনিযুক্ত ডিসি ফেনীর সাথে সাথে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, ফেনী জেলার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির ফেনী জেলার সমন্বয়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ ফরিদ উদ্দিন খাঁন নয়ন, ফেনী লয়ার্স এসোসিয়েশন এর সভাপতি অ্যাডভোকেট আরিফুল  ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন জুয়েল, অ্যাডভোকেট লায়লা আর্জুমান আরা, অ্যাডভোকেট ইমাম উদ্দিন ভূঁঞা, অ্যাডভোকেট প্রিন্স মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট ইউসুফ টিপু, অ্যাডভোকেট মনসুর রুবেল প্রমুখঃ

এসময় ফেনীর নবনিযুক্ত ডিসি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ফেনী জেলার নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সকল নেতৃবৃন্দের সাথে পরিচিত হন। তিনি উপস্থিত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন অধিকার বঞ্চিত লোকদের পাশে দাঁড়ানোর জন্য। মামলা মোকদ্দমা ইত্যাদিতে যারা হয়রাণী হচ্ছে তাঁদেরকে আইনগত সহযোগিতা করার জন্য। আপোষ-মীমাংশার মাধ্যমে মামলা মোকদ্দমা নিষ্পত্তি করার জন্যও তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন আপনাদেরকে নিয়ে আমাকে কাজ করতে হবে। একে অপরকে সহযোগিতা করতে হবে। জেলার সমন্বয়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ ডিসি ফেনী কে বলেন আপনি আমাদের সংগঠন কে যখনই ডাকবেন আমরা আপনার ডাকে সাড়া দিবো ইনশাআল্লাহ। ফেনীতে আমাদের সংগঠননের সদস্য সংখ্যা প্রায় ১৫০জনের অধিক। আপনি সময় দিলে আমরা আপনার সাথে সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে একটি মতবিনিময় সভা আয়োজন করতে চাই। ডিসি ফেনী বলেন আমি আপনাদের সাথে বসবো এবং আপনাদেরকে সময় দিবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট