1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত সোনাগাজীতে নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা সাপ্তাহিক ভোরের ফেনী ডিক্লারেশন লাভ

চাকসুর ভিপি-জিএসসহ ২৪পদে শিবির এবং এজিএস পদে ছাত্রদলের জয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

চাকসুর ভিপি-জিএসসহ ২৪ পদে শিবিরের জয়, এজিএস পদে ছাত্রদল
অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ ইং
চাকসুর ভিপি-জিএসসহ ২৪ পদে শিবিরের জয়, এজিএস ছাত্রদলের
       
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সভাপতি) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব। অন্যদিকে সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়।

চাকসুর ১৪টি হলের ফলাফল অনুযায়ী, ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ভোট পেয়েছেন ৭ হাজার ২২১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল-সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট।

জিএস পদে সাঈদ বিন হাবিব ভোট পেয়েছেন ৭ হাজার ২৯৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ২ হাজার ৭২৪ ভোট।

অন্যদিকে এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক ভোট পেয়েছেন ৬ হাজার ৪৪১টি। যেখানে ছাত্রশিবির-সমর্থিত প্রার্থী সাজ্জাত হোসেন মুন্না পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট।

চাকসুতে ২৬টি পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে মাত্র একটি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান। এছাড়া সহ–খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন তামান্না মাহবুব নামের এক স্বতন্ত্র প্রার্থী। বাকি সবকটি পদেই জয় পয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট