1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত সোনাগাজীতে নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা সাপ্তাহিক ভোরের ফেনী ডিক্লারেশন লাভ

ষড়যন্ত্র যতই হোক, আমরা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে জনগণ বিশ্বাস করে: অ্যাডভোকেট সবুজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

জিয়া মঞ্চ ফেনী জেলার আহবায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ এর সাথে জিয়া মঞ্চ কাজিরবাগ ইউনিয়ন নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

গতকাল ১৫ অক্টোবর ২৫ইং তারিখ বাদে মাগরিব ফেনী শহরের তারানিবাস সিটি কমপ্লেক্স এর ৩য় তলায় অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ এর চেম্বারে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়ন এর নেতৃবৃন্দ জিয়া মঞ্চ ফেনী জেলার আহবায়ক এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ ফেনী জেলার সম্মানিত সদস্য মোহাম্মদ আনিছ, সদস্য মিজান, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ ফেনী জেলার সদস্য ইয়াছিন, মনসুর, নুর ও সেলিম প্রমুখঃ

উপস্থিত নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ কালে অ্যাডভোকেট সবুজ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র যতই হোক আমরা ঐক্যবদ্ধ থাকলে, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে এদেশের জনগণ বিশ্বাস করে।

তিনি আরও বলেন বিগত স্বৈরাচার আওয়ামী সরকার আমলে অনুষ্ঠিত ৩টি জাতীয় নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থী কে ভোট দিতে পারে নাই। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। ভোট প্রদান করা একজন নাগরিকের সাংবিধানিক অধিকার হওয়া সত্বেও, ভোটাররা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে, সেই সাংবিধানিক অধিকার থেকে অন্যায়ভাবে বঞ্চিত হয়েছে। বিএনপি গণতন্ত্র ও ন্যায়-বিচারে বিশ্বাসী বলেই বিগত ১৬টি বছর জনগণের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করার অধিকার ফিরিয়ে দেয়ার জন্য সংগ্রাম করে আসছে। জুলাই আন্দোলনে সকল শ্রেণি, পেশাজীবী মানুষ তথা জনগণের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার কারণে আন্দোলন গনঅভ্যুত্থানে পরিণত হয়েছে এবং ৫ই আগষ্ট স্বৈরাচার আওয়ামী সরকারের পতন নিশ্চিত হয়েছে। জনগণ দীর্ঘদিন পরে ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুণছে। নির্বাচনী আমেজের যাত্রা বাংলার আনাচে-কানাচে পৌঁছে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিটি নাগরিক এবং ভোটারদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সালাম পৌঁছে দেওয়ার জন্য এবং দলের ৩১দফা তুলে ধরার জন্য উপস্থিত জিয়া মঞ্চের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানান। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট