1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত সোনাগাজীতে নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা সাপ্তাহিক ভোরের ফেনী ডিক্লারেশন লাভ

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দকে নিয়ে ওয়ার্কসপ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি :-

ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় আগামী ১২ই অক্টোবর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত সারাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে জেলার ক্ওমী অঙ্গনের ওলামা মাশায়েখদের নিয়ে এক ওয়ার্কসপ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের উপ পরিচালক নাজমুস সাকিবের সভাপতিত্বে এতৈ প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইসমাইল হোসেন।বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ রুবাইয়াত বিন করিম।স্বাগত বক্তব্য রাখেন ইফা চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক সরকার সরোয়ার আলম। অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,ইফা প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক একেএম আবদুর রহীম, ডাঃ রাশেদুল হাসান, ডাঃ ফাহাদ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ইফা ফেনী অফিসের কর্মকর্তা মো হেলাল উদ্দিন।
প্রধান অতিথি এই টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য উপস্থিত ইমাম, মাদ্রাসা শিক্ষকবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান।তিনি বলেন, প্রতিটি শিশু যেন এই টিকা গ্ৰহন করে, তাহলে আমরা ভয়াবহ টাইফয়েড রোগমুক্ত একটি সুস্থ প্রজন্ম আগামীতে পাব।
সিভিল সার্জন বলেন,পরীক্ষায় প্রমানীত এটি একটি হালাল টিকা।কেউ যেন গুজব ছড়াতে না পারে সেদিকে সবাই সজাগ থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট