1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত সোনাগাজীতে নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা সাপ্তাহিক ভোরের ফেনী ডিক্লারেশন লাভ

বান্দরবানে কেওক্রাডং পর্যটনকেন্দ্র উন্মুক্ত হচ্ছে আগামী ১ অক্টোবর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

বান্দরবান , ২৭ সেপ্টেম্বর ২০২৫।।

বান্দরবানে আগামী ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য ফের উন্মুক্ত করা হচ্ছে পার্বত্য বান্দরবানে দুর্গম রুমা উপজেলার কেওক্রাডং পর্যটনকেন্দ্র। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মেঘলা পর্যটনকেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের উদ্বোধনকালে জেলা প্রশাসক শামীম আরা রিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের ভ্রমণকে আরও বেশি নিরাপদ করতে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে এবং সেখানে ট্যুর গাইড, পর্যটকবাহী গাড়ি, হোটেল-মোটেলসহ সব পর্যটন সংশ্লিষ্টরদের নিয়ে সভা করা হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রুমা ও থানচি উপজেলা দুর্গম এলাকা গুলোতে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশন্যাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতা বেড়ে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জেলার রুমা ও থানচি উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞ দেয় জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট