1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন অনুষ্ঠিত সোনাগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে  দেয়া হবে হাম রুবেলা টিকা সাপ্তাহিক ভোরের ফেনী ডিক্লারেশন লাভ ফেনী দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা ও দোয়া সোনাগাজীতে ৫ হাজার ৬শ প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনা বিতরণ ফেনীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে আইনজীবী সমিতির মানববন্ধন: ৩ মাসের আল্টিমেটাম ফেনীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে ডিসিকে আইনজীবীদের স্মারক লিপি ফেনীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে আইনজীবী সমিতির মানববন্ধন 

সাংবাদিক ইউনিয়ন ফেনীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি :-

মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ফেনীতে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ উপলক্ষে ৪ মে (সোমবার) বিকেলে সাংবাদিক ইউনিয়ন ফেনীর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​রাজাঝির দিঘীর পাড়স্থ ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক রোমেন শর্মা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম ইসলামিক ফাউন্ডেশন ফেনী সদর কর্মকর্তা শাহদাত হেসেন, ও ফেনী জেলা স্কাউট কমিশনার ফরিদ আহম্মদ।

​র‍্যালি পরবর্তী আলোচনা সভায় সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম ফরায়েজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়ন এবং খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমেদী।

​অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন , সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশীদ মামুন,
চ্যানেল ২৪ ও সমকাল ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদি ফোরাম ফেনী জেলা আহবায়ক সাইফুল ইসলাম রাজু, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুক দেবনাথ তপন,ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি ও দৈনিক স্টার লাইন পত্রিকা নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন,
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সিনিয়র সদস্য ও কালের কন্ঠ ফেনী প্রতিনিধি কামরুল হাসান লিটন,সাপ্তাহিক উদয়ন পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক এমএ সাঈদ খান, বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির সভাপতি ও আর টিভির ফেনী প্রতিনিধি আজাদ মালদার, ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আাক্তার, দৈনিক দিনকাল ফেনী প্রতিনিধি মফিজুর রহমান,  ক্রাইম  রিপোর্টার্স এতসিয়েশন ফেনী জেলা কমিটির সভাপতি শাহদাত হেসেন,  ফটো জানালিস্ট এসোসিয়েশন সাবেক সভাপতি ও সাপ্তাহিক ফেনী বার্তা নির্বাহী সম্পাদক ইমরান পাটোয়ারী, টেলিভিশন সাংবাদিক ক্লাব সিনিয়র সদস্য ও ৭১ টিভির স্টাপ রিপোর্টার নুরুজ্জামান সুমন, দাগনভূঞা প্রেসক্লাবে সহ সভাপতি মো মোস্তাফিজুর রহমান সোহেল,সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো ইকবাল হোসেন,

​বক্তারা বলেন, একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই। ভয়ভীতি ও চাপের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। সভায় ফেনী সদরসহ দাগনভূঞা সোনাগাজী, ফুলগাজী, পরশুর ও ছাগলনাইয়া সহ  উপজেলার বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট