1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরিঞ্চি সুফিয়া ঈদগাহ মডেল মাদ্রাসার সমাবেশ ও পুরস্কার বিতরণ দাগনভূঞায় লাইসেন্স নবায়ন না করায় ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা হারুনকে আহবায়ক ও মামুনকে সদস্য সচিব করে জিয়া মঞ্চ দাগনভূঁঞা উপজেলা কমিটি অনুমোদন জিয়া মঞ্চ ফুলগাজী দরবারপুর ইউনিয়নের আহবায়ক কমিটিতে: আহবায়ক মহিউদ্দিন ও সদস্য সচিব দিদার ফেনীতে পাঁচ শতাধিক হাফেজে কুরআনের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ফেনী ১আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ ফেনীর আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে অংশ নিলেন বিশ্ববরেণ্য ক্বারীগন মানবাধিকার কোন বিলাসিতা নয়, মানবজীবনের প্রতিদিনের অপরিহার্য উপাদান: মানবাধিকার দিবস উপলক্ষে এম.এ হাশেম রাজু সোনাগাজীতে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় জিয়া মঞ্চের দোয়া মাহফিল অনুষ্ঠিত ২৬এর নির্বাচনে আইনজীবী সমিতিতে লড়তে বিএনপির প্রার্থী ভোটাভুটিতে মনোনীত: সভাপতি নয়ন ও সাঃ সম্পাদক হাছান

২১ দেশে যাচ্ছে কাউনিয়ার তেজপাতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে
কৃষি ডেস্ক:-
রংপুরের কাউনিয়া উপজেলায় তেজপাতা চাষ এখন সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের ২১টি দেশে রপ্তানি হচ্ছে এ উপজেলার তেজপাতা।

কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নসহ আশপাশের গ্রামগুলোতে এখন আর কেবল ধানের ক্ষেত নয়, চোখে পড়ছে সবুজ তেজপাতার বাগান। কৃষকদের মতে, ধানের তুলনায় কম খরচে বেশি লাভ হওয়ায় তেজপাতা চাষের প্রতি আগ্রহ বাড়ছে।

উপজেলার রাজীব গ্রামের কৃষক মো. আবু সুফিয়ান জানান, তিনি ৬৬ শতক জমিতে ৩৩৩টি তেজপাতা গাছ লাগিয়েছেন। এতে খরচ হয় প্রায় ৩০ হাজার টাকা। এর বিপরীতে তিনি এখন পর্যন্ত আয় করেছেন ২ লাখ টাকা। তিনি বলেন, “ধান চাষে খরচ বেশি, লাভ কম। তেজপাতা চাষে পরিশ্রমও কম, আয়ও ভালো। তাই এখন আমি পুরোপুরি তেজপাতার ওপর নির্ভর করছি।”

পীরগাছার চৈতারমোড় এলাকার পাইকারি ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, তিনি প্রতি সপ্তাহে কাউনিয়া থেকে প্রায় ৩০০ বস্তা তেজপাতা কিনে ঢাকায় পাঠান। সেখানে প্রতি কেজি ১০৮ থেকে ১১২ টাকায় বিক্রি হয়। ঢাকার রপ্তানিকারকরা সেসব তেজপাতা বিশ্বের ২১ দেশে পাঠাচ্ছেন। তার ভাষায়, “কাউনিয়ার তেজপাতার মান ভালো, তাই সারা বছরই এর চাহিদা থাকে।”

টেপামধুপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন বলেন, ইউনিয়নটিতে বর্তমানে ৬০ হেক্টরের বেশি জমিতে তেজপাতার চাষ হচ্ছে। কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, গভীর বেলে দোআঁশ ও দোআঁশ মাটি তেজপাতা চাষের জন্য সবচেয়ে উপযোগী। চারা লাগানোর ৪-৫ বছর পর থেকে পাতা সংগ্রহ শুরু হয় এবং একটি গাছ থেকে শত বছর পর্যন্ত তেজপাতা সংগ্রহ করা সম্ভব।

কৃষক, ব্যবসায়ী ও কৃষিবিদদের অভিমত—তেজপাতা এখন শুধু কাউনিয়ার কৃষকদের জীবিকারই অবলম্বন নয়, আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করারও হাতিয়ার হয়ে উঠছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট