1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরিঞ্চি সুফিয়া ঈদগাহ মডেল মাদ্রাসার সমাবেশ ও পুরস্কার বিতরণ দাগনভূঞায় লাইসেন্স নবায়ন না করায় ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা হারুনকে আহবায়ক ও মামুনকে সদস্য সচিব করে জিয়া মঞ্চ দাগনভূঁঞা উপজেলা কমিটি অনুমোদন জিয়া মঞ্চ ফুলগাজী দরবারপুর ইউনিয়নের আহবায়ক কমিটিতে: আহবায়ক মহিউদ্দিন ও সদস্য সচিব দিদার ফেনীতে পাঁচ শতাধিক হাফেজে কুরআনের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ফেনী ১আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ ফেনীর আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে অংশ নিলেন বিশ্ববরেণ্য ক্বারীগন মানবাধিকার কোন বিলাসিতা নয়, মানবজীবনের প্রতিদিনের অপরিহার্য উপাদান: মানবাধিকার দিবস উপলক্ষে এম.এ হাশেম রাজু সোনাগাজীতে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় জিয়া মঞ্চের দোয়া মাহফিল অনুষ্ঠিত ২৬এর নির্বাচনে আইনজীবী সমিতিতে লড়তে বিএনপির প্রার্থী ভোটাভুটিতে মনোনীত: সভাপতি নয়ন ও সাঃ সম্পাদক হাছান

ফেনীর আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে অংশ নিলেন বিশ্ববরেণ্য ক্বারীগন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি :-

ফেনীর আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে বিশ্ববরেণ্য ক্বারী, হাফেজ ও নাশিদ শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হয়েছেন ৫০ হাজার ধর্মপ্রাণ মানুষ। বৃহস্পতিবার দিনব্যাপী ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে নবম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ক্বেরাত পরিবেশন করেন বিশ্ববরেণ্য ক্বারী ফারদান আদম (আফ্রিকা), ক্বারী আবদুর রহমান আদ্দুরুনকী (মিশর), ক্বারী রেজাই আইয়ুব (তানজানিয়া), ক্বারী আবদুল বাসেত (পাকিস্তান),  ক্বারী আতাউল্লাহ আজাদি (ঢাকা), আনোয়ার হোসাইন (চট্টগ্রাম) ও ক্বারী মুহাম্মদ জুনায়েদ।

সম্মেলনে শর্শদি দারুল উলূম ইসলামীয়া মাদরাসার পরিচালক মাও. ইসমাইল হায়দারের সভাপতিত্বে এবং মাও. আবদুল ফাত্তাহ ও মাও. মনছুর হাল্লাজের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন, ফেনী সদর আসনের সাবেক এমপি অধ্যাপক জয়নাল আবদীন, ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট হাসান জামিল, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক  লিয়াকত আলি ভূঞা, জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, ইসলামী আন্দোলনের ফেনী জেলা সেক্রেটারি মাও. একরামুল হক, জামিয়া মাদানিয়া সিলোনিয়ার পরিচালক মুফতি আহমদ উল্যাহ কাসেমি।
নাশিদ পরিবেশন করেন মুশফিক বিন জামাল।
জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল হক ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল্লার সার্বিক তত্ত্বাবধানে এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ফেনী ও আশপাশের জেলার প্রায় ৫০ হাজার ধর্মপ্রাণ মানুষ বিশ্ববরেণ্য ক্বারীদের তেলাওয়াত উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট