1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরিঞ্চি সুফিয়া ঈদগাহ মডেল মাদ্রাসার সমাবেশ ও পুরস্কার বিতরণ দাগনভূঞায় লাইসেন্স নবায়ন না করায় ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা হারুনকে আহবায়ক ও মামুনকে সদস্য সচিব করে জিয়া মঞ্চ দাগনভূঁঞা উপজেলা কমিটি অনুমোদন জিয়া মঞ্চ ফুলগাজী দরবারপুর ইউনিয়নের আহবায়ক কমিটিতে: আহবায়ক মহিউদ্দিন ও সদস্য সচিব দিদার ফেনীতে পাঁচ শতাধিক হাফেজে কুরআনের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ফেনী ১আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ ফেনীর আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে অংশ নিলেন বিশ্ববরেণ্য ক্বারীগন মানবাধিকার কোন বিলাসিতা নয়, মানবজীবনের প্রতিদিনের অপরিহার্য উপাদান: মানবাধিকার দিবস উপলক্ষে এম.এ হাশেম রাজু সোনাগাজীতে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় জিয়া মঞ্চের দোয়া মাহফিল অনুষ্ঠিত ২৬এর নির্বাচনে আইনজীবী সমিতিতে লড়তে বিএনপির প্রার্থী ভোটাভুটিতে মনোনীত: সভাপতি নয়ন ও সাঃ সম্পাদক হাছান

সোনাগাজীতে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় জিয়া মঞ্চের দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

সোনাগাজীতে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় জিয়া মঞ্চের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
সোনাগাজীতে জিয়া মঞ্চ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল, ৩০ নভেম্বর, রবিবার বিকেল ৪টায় পৌর শহরের মানিক মিয়া প্লাজার সম্মুখে অনুষ্ঠিত হয়।

সোনাগাজী উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক নুর করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর।

এতে বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন সবুজ, সিরাজ, সেলিম, নুরনবী, আরিফ, নবী চৌধুরী, মোশাররফ মুন্সী, সদস্য জাকির, মাওলানা এমরান খাঁন, মোশাররফ, তাজুল ইসলাম, নুরুল আমিন, বিএনপি’র আবু সুফিয়ান, মানিক, জিয়া মঞ্চ পৌরসভা শাখার আহবায়ক ইলিয়াস ও সদস্য সচিব কামরুল ইসলাম রিংকু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ নাসির হোসাইন, মোহাম্মদ রাসেল মিয়া সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন বিএনপি চেয়ারপারসন এখন শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন। বাংলাদেশ ব্যাপী দলমত নির্বিশেষে সকলেই আজকে নেত্রীর সুস্থতার জন্য দোয়া করতেছেন। এতে প্রমানিত হয়, তিনি এদেশের মাটি ও মানুষের নেত্রী এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন অভিভাবক। বর্তমান দেশের সংকটময় পরিস্থিতিতে নেত্রীর উপস্থিতি এবং সুস্থতা অপরিহার্য। আমরা দোয়া করি আল্লাহ যেন নেত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট