1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিরিঞ্চি সুফিয়া ঈদগাহ মডেল মাদ্রাসার সমাবেশ ও পুরস্কার বিতরণ দাগনভূঞায় লাইসেন্স নবায়ন না করায় ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা হারুনকে আহবায়ক ও মামুনকে সদস্য সচিব করে জিয়া মঞ্চ দাগনভূঁঞা উপজেলা কমিটি অনুমোদন জিয়া মঞ্চ ফুলগাজী দরবারপুর ইউনিয়নের আহবায়ক কমিটিতে: আহবায়ক মহিউদ্দিন ও সদস্য সচিব দিদার ফেনীতে পাঁচ শতাধিক হাফেজে কুরআনের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ফেনী ১আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ ফেনীর আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে অংশ নিলেন বিশ্ববরেণ্য ক্বারীগন মানবাধিকার কোন বিলাসিতা নয়, মানবজীবনের প্রতিদিনের অপরিহার্য উপাদান: মানবাধিকার দিবস উপলক্ষে এম.এ হাশেম রাজু সোনাগাজীতে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় জিয়া মঞ্চের দোয়া মাহফিল অনুষ্ঠিত ২৬এর নির্বাচনে আইনজীবী সমিতিতে লড়তে বিএনপির প্রার্থী ভোটাভুটিতে মনোনীত: সভাপতি নয়ন ও সাঃ সম্পাদক হাছান

বিএনপির ভেতরে কোনো কোন্দল নেই: ফেনীতে আবদুল আউয়াল মিন্টু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি :-
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘বিএনপি ভেতরে কোনো দ্বিধাবিভক্তি বা কোন্দল নেই। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যখন নির্বাচন আসবে, নমিনেশন ডিক্লেয়ার করবে, তখন বিএনপির প্রতিটি নেতা-কর্মী একতাবদ্ধ হয়ে নির্বাচন করবে।’
গতকাল বুধবার রাতে ফেনীর সোনাগাজীতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘কাউকে নিষেধ করা বা কাউকে বন্ধ করা এগুলোর বিষয়ে বিএনপি কিছুই বলেনি। এখন সরকার যেটি করতেছে বা বলতেছে সেটির উত্তর তো আমি দিতে পারব না। আজকে আমাদের উপদেষ্টাও অনেক মন্তব্য করছেন। কেন উনারা এগুলো বলছেন তা আমরা বলতে পারব না।’
এ সময় তিনি আরও বলেন, ‘গত ১৮ বছর বিএনপির দেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গড়ার লক্ষ্যে লড়াই করেছে। আমরা মনে করি দেশের উন্নয়নের জন্য, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় নাই। অতএব বিএনপি শেষ পর্যন্ত নিশ্চিত করবে দেশে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন।’
পরিদর্শনকালে বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের মাঝে উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন-ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক, আকবর হোসেন, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্যসচিব সৈয়দ আলম ভুঁইয়া, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট