1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে আইনজীবী সমিতির মানববন্ধন: ৩ মাসের আল্টিমেটাম ফেনীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে ডিসিকে আইনজীবীদের স্মারক লিপি ফেনীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে আইনজীবী সমিতির মানববন্ধন  ফেনীর শক্তি পত্রিকা পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত বিরিঞ্চি সুফিয়া ঈদগাহ মডেল মাদ্রাসার সমাবেশ ও পুরস্কার বিতরণ দাগনভূঞায় লাইসেন্স নবায়ন না করায় ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা হারুনকে আহবায়ক ও মামুনকে সদস্য সচিব করে জিয়া মঞ্চ দাগনভূঁঞা উপজেলা কমিটি অনুমোদন জিয়া মঞ্চ ফুলগাজী দরবারপুর ইউনিয়নের আহবায়ক কমিটিতে: আহবায়ক মহিউদ্দিন ও সদস্য সচিব দিদার ফেনীতে পাঁচ শতাধিক হাফেজে কুরআনের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ফেনী ১আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

ফেনীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে আইনজীবী সমিতির মানববন্ধন: ৩ মাসের আল্টিমেটাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফেনীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে আইনজীবী সমিতির মানববন্ধন

৩ মাসের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার :
ফেনীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বিচার প্রার্থী ও আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে দ্রুত ভবণ নির্মাণ কাজের জন্য তিন মাসের আল্টিমেটাম ঘোষণা করেন ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি মো: ফরিদ উদ্দিন খাঁন নয়ন।
সোমবার সকাল ১১টায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়নের সভাপতিত্বে এবং অডিটর অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান মাহমুদ, জেলা জজ কোর্টের পিপি মেজবাহ উদ্দিন খান, জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খান, অ্যাডভোকেট শফিকুর রহমান রফিক, অ্যাডভোকেট আমিনুল হক ভুট্টু, অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন মানিক, অ্যাডভোকেট নুর হোসেন, অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, অ্যাডভোকেট আবদুস সাত্তার, অ্যাডভোকেট নুরুল আবসার চৌধুরী মুকুল, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মোরশেদ, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, অ্যাডভোকেট মাসুদুর রহমান, অ্যাডভোকেট মাহমুদুল হাসান, অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ ও অ্যাডভোকেট শহীদুল আলম ইমরান।

   

মানববন্ধনে বক্তারা বলেন, ফেনীতে দীর্ঘদিন ধরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন না থাকায় বিচারপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সেবা পেতে বিলম্ব হচ্ছে। একেকটি আদালতে পর্যায়ক্রমে একাধিক বিচারককে বসতে হচ্ছে, যা বিচার কার্যক্রমকে ব্যাহত করছে।
তারা অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে ভবন নির্মাণের জন্য টেন্ডার দেওয়া হলেও নানা অনিয়ম ও দুর্নীতির কারণে কাজ বাস্তবায়ন হয়নি। অথচ ভবন নির্মাণের জন্য জায়গা বরাদ্দ থাকা সত্ত্বেও এখনো কাজ শুরু হয়নি।
বক্তারা আরও বলেন, দেশের অন্যান্য জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মিত হলেও ফেনী জেলা এখনো এ সুবিধা থেকে বঞ্চিত। একইভাবে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনেও ফেনী পিছিয়ে রয়েছে।
পরে জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করার কথা উল্লেখ করেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট