
শহর প্রতিনিধি :-
শনিবার (১১ এপ্রিল) সকালে বিরিঞ্চি সুফিয়া ঈদগাহ মডেল মাদ্রাসার ত্রি-মাসিক অভিভাবক সমাবেশ ও শিক্ষর্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ ইউছুপ করীম ভুঁঞা, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিশু।
মাদ্রাসার কোষাধ্যক্ষ মাওলানা মোঃ ইসমাইল সাহের সঞ্চালনায় মাদ্রাসার শিক্ষকমন্ডলী, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
অভিভাবকদের সাথে মতবিনিময় শেষে শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতি শ্রেণীতে কোরআন তেলাওয়াত, গজল ও ছড়া এবং হাদিস প্রতিযোগিতায় প্রথম হওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।