1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরিঞ্চি সুফিয়া ঈদগাহ মডেল মাদ্রাসার সমাবেশ ও পুরস্কার বিতরণ দাগনভূঞায় লাইসেন্স নবায়ন না করায় ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা হারুনকে আহবায়ক ও মামুনকে সদস্য সচিব করে জিয়া মঞ্চ দাগনভূঁঞা উপজেলা কমিটি অনুমোদন জিয়া মঞ্চ ফুলগাজী দরবারপুর ইউনিয়নের আহবায়ক কমিটিতে: আহবায়ক মহিউদ্দিন ও সদস্য সচিব দিদার ফেনীতে পাঁচ শতাধিক হাফেজে কুরআনের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ফেনী ১আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ ফেনীর আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে অংশ নিলেন বিশ্ববরেণ্য ক্বারীগন মানবাধিকার কোন বিলাসিতা নয়, মানবজীবনের প্রতিদিনের অপরিহার্য উপাদান: মানবাধিকার দিবস উপলক্ষে এম.এ হাশেম রাজু সোনাগাজীতে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় জিয়া মঞ্চের দোয়া মাহফিল অনুষ্ঠিত ২৬এর নির্বাচনে আইনজীবী সমিতিতে লড়তে বিএনপির প্রার্থী ভোটাভুটিতে মনোনীত: সভাপতি নয়ন ও সাঃ সম্পাদক হাছান

শর্শদিতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, ফেনী জেলার এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

শর্শদিতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ ফেনী জেলার এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরন 

গতকাল ১৪/১১/২৫ইং তারিখ রাত ৯টায়, আরাফাত রহমান কোকো ক্রিড়া পরিষদ ফেনী সদর উপজেলার ১নং শর্শদি ইউনিয়ন কর্তৃক আয়োজিত (১নং ওয়ার্ড এর আবুপুরে) ক্রিড়া সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সদর উপজেলার সভাপতি পদপ্রার্থী মোঃ ইব্রাহিম ভূঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ফেনী জেলার আহবায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা তাঁতী দলের সদস্য সচিব মোঃ ইয়াছিন। এতে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ক্রীড়া প্রেমীদের মাঝে উপস্থিত নেতৃবৃন্দ ক্রীড়া সামগ্রী তুলে দেন। জানাযায় ফেনী জেলা তাঁতীদল এর সদস্য সচিব মোঃ ইয়াছিন উক্ত ক্রীড়া সামগ্রীতে সার্বিকভাবে সহযোগিতা করেন। তিনি বলেন আপনারা খেলা ধুলায় উদ্বুদ্ধ হলে আগামীতে জেলা তাঁতী দলের পক্ষ থেকে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এর খেলোয়াড়দের কে ক্রীড়া সামগ্রী বিতরন করা হবে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপস্থিত ক্রীড়া প্রেমীদেরকে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন আমরা চাই খেলা-ধুলার মাধ্যমে বেড়ে উঠুক আমাদের নতুন প্রজন্ম। উক্ত অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

     

এসময় প্রধান অতিথি অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ তার বক্তব্যে বলেন আমরা বিগত ১৬/১৭ বছর দেখেছি স্বৈরাচার আওয়ামী সরকার প্রতিটি সমাজে, পাড়ায়-মহল্লায় ও গ্রামে-গঞ্জে খেলা-ধুলার পরিবর্তে নবীন ও তরুণ প্রজন্মকে আগামীর তরুণ সমাজকে মাদকাসক্তে লিপ্ত করে কিশোর গ্যাং এ পরিণত করেছিলো। আমরা চাই আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এর মাধ্যমে প্রতিটি পাড়ায়-মহল্লায় এবং সমাজে মাদকাসক্ত মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত একটি ক্রীড়া প্রেমী সমাজ উপহার দিতে। খেলা-ধুলায় শুধু শরীর ও মন ভালো রাখেনা, একটি সমাজকেও ভালো রাখে। তাই খেলা-ধুলার কোন বিকল্প নেই। পড়া লেখার পাশাপাশি আমাদেরকে খেলা-ধুলায় মনোযোগ দিতে হবে। তিনি উপস্থিত নেতৃবৃন্দেকে আয়োজক বৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট