1. live@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম : আপসহীন শিরোনাম
  2. info@www.aposhhinshironam.com : আপসহীন শিরোনাম :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিরিঞ্চি সুফিয়া ঈদগাহ মডেল মাদ্রাসার সমাবেশ ও পুরস্কার বিতরণ দাগনভূঞায় লাইসেন্স নবায়ন না করায় ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা হারুনকে আহবায়ক ও মামুনকে সদস্য সচিব করে জিয়া মঞ্চ দাগনভূঁঞা উপজেলা কমিটি অনুমোদন জিয়া মঞ্চ ফুলগাজী দরবারপুর ইউনিয়নের আহবায়ক কমিটিতে: আহবায়ক মহিউদ্দিন ও সদস্য সচিব দিদার ফেনীতে পাঁচ শতাধিক হাফেজে কুরআনের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ফেনী ১আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ ফেনীর আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে অংশ নিলেন বিশ্ববরেণ্য ক্বারীগন মানবাধিকার কোন বিলাসিতা নয়, মানবজীবনের প্রতিদিনের অপরিহার্য উপাদান: মানবাধিকার দিবস উপলক্ষে এম.এ হাশেম রাজু সোনাগাজীতে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় জিয়া মঞ্চের দোয়া মাহফিল অনুষ্ঠিত ২৬এর নির্বাচনে আইনজীবী সমিতিতে লড়তে বিএনপির প্রার্থী ভোটাভুটিতে মনোনীত: সভাপতি নয়ন ও সাঃ সম্পাদক হাছান

ফেনীর রেড ক্রিসেন্ট কমিটি থেকে নাম বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেন ইসলামি আন্দোলন নেতা মাওঃ একরাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলার আহবায়ক কমিটি থেকে নাম বাদ যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ একরামুল হক একরাম ভূঁইয়া।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সমন্বয় সভায় এ ক্ষোভ প্রকাশ করেন তিনি। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান।

সভায় ইসলামি আন্দোলন নেতা মাওঃ একরাম বলেন, “২০২৪ সালের ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণসহ রেড ক্রিসেন্টের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পরও আমাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অন্যায়।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পতনের পর চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তিন মাসের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির আহবায়ক কমিটি গঠন করা হয়। তবে নির্ধারিত মেয়াদ শেষে নির্বাচন না করে চার মাসেরও বেশি সময় অতিবাহিত হলে, পরবর্তীতে গত ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটি নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয়।
নতুন কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরীকে বাদ দিয়ে জামায়াতপন্থী হিসেবে পরিচিত মেজবা সাঈদকে সাধারণ সম্পাদক করা হয় বলে জানা গেছে। এছাড়াও সাংবাদিক প্রতিনিধি ও একাধিক সদস্যকে বাদ দিয়ে নতুন মুখ যুক্ত হওয়ায় জেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
এর আগে এ নিয়ে দলীয় ও সামাজিক পরিসরে অসন্তোষ দেখা দিলেও, মঙ্গলবারের সমন্বয় সভায় প্রথমবারের মতো প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন সাবেক কমিটির সদস্য একরাম।
এদিকে সংশ্লিষ্ট দপ্তরের সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রস্তুতিমূলক ধাপ হিসেবে আজীবন সদস্য ফরম বিতরণ কার্যক্রম চলছে। অল্প সময়ের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

উক্ত সভায় পুলিশ সুপার হাবিবুর রহমান, সিভিল সার্জন রুবাইয়াত বিন করিমসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট