প্রেস বিজ্ঞপ্তি :
সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মেহরাব হোসেন মেহেদী (ডেইলি ইন্ডাস্ট্রি), সহ সভাপতি নুরুল আলম (নতুন আলো প্রতিদিন), সাধারণ সম্পাদক আবদুর রহিম (যুগান্তর), যুগ্ম সম্পাদক মোল্লা ইলিয়াছ (ভোরের ডাক), কোষাধ্যক্ষ হেদায়েত উল্লাহ ভুঁইয়া (আজকের বসুন্ধরা) ও দপ্তর সম্পাদক আবদুর রহিম রুবেল (ফেনীর স্বাস্থ্যকথা) নির্বাচিত হয়েছেন।
তপসিল অনুযায়ী ১৩ জুন, শনিবার দুপুরে একটি রেষ্টুরেন্টে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির সকল পদে একক প্রার্থী হওয়ায় সবাইকে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন উপকমিটির আহবায়ক সৈয়দ মনির।
নির্বাহী সদস্য হয়েছেন, সৈয়দ মনির আহমদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম, নান্টু লাল দাস, গাজী হানিফ, জহিরুল হক খাঁন সজিব, আফতাব হোসেন মমিন, রাসেল চৌধুরী, মো. শহীদুল ইসলাম, ইলিয়াছ সুমন, এম. নাছির উদ্দীন , কামাল উদ্দিন ও আলাউদ্দিন সবুজ।